সিরাজগঞ্জঃ জেলার সিরাজগঞ্জ সরকারি কলেজের এক ছাত্রীকে শ্লীলতানি করার অভিযোগে ভাটপিয়ারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে। মামলা নং-১১/২৪ মামলাটি সিরাজগঞ্জ সদর থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ প্রদান করেন বিজ্ঞ আদালত।
মামলা সূত্রে জানা যায়,সিরাজগঞ্জ সদর উপজেলার ভেওয়ারমারা গ্রামের মো: চাঁন মিয়া খাঁন এর ছেলে ও ভাটপিয়ারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আ: মোনায়েম (৪৮) সিরাজগঞ্জ সরকারি কলেজের এইচএসসির ২য় বর্ষের ওই ছাত্রী ভাটপিয়ারী উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করাবস্থায় রাস্তাঘাটে একা পেয়ে বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিত। স্কুল শিক্ষকের পরিবারকে উক্ত বিষয়ে জানালে স্কুল শিক্ষক ক্ষিপ্ত হয়ে উঠে এবং ভূক্তভোগীর ক্ষতি করার জন্য সুযোগের অপেক্ষায় থাকে। এরই ধারাবাহিকতায় গত ২৯ ডিসেম্বর ২০২৩ইং তারিখে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ভূক্তভোগী ওই ছাত্রী ছোনগাছা গ্রামে মাহফিল থেকে ফেরার পথে স্কুল শিক্ষক মোনায়েম ওই ছাত্রীর পথরোধ করে তার শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে। এসময় ভূক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। স্থানীয়দের এগিয়ে আসা দেখে স্কুল শিক্ষক মোনায়েম দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে চলে যায়।
পরে এ ঘটনায় গত (৪ জানুয়ারী) ভুক্তভোগী ওই ছাত্রীর ভাই বাদী হয়ে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১এ মামলাটি দায়ের করেন। বর্তমানে ওই লম্পট শিক্ষক পলাতক রয়েছে।
এবিষয়ে ভাটপির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম খান বলেন,মামলার বিষয়টি শুনেছি তবে বর্তমানে ওই শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় আগামী মিটিংয়ে এ বিষয়ে আলোচনা করা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
