গাইবান্ধাঃ জেলার সাঘাটা উপজেলার রামনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারের বিনামূল্যে বিতরণের জন্য দেওয়া বই ছাত্র-ছাত্রীদের টাকা ছাড়া না দেওয়ার অভিযোগ উঠেছে ।
জানা যায়, উক্ত রামনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনামূল্যে বই নিতে গেলে প্রধান শিক্ষক আতাউর রহমান প্রত্যেক শিক্ষার্থীর ২ হাজার টাকা দাবি করেন। এসময় শিক্ষার্থীরা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে টাকা ছাড়া কোন ছাত্র-ছাত্রীকে বই দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেন।
এ ব্যাপারে প্রধান শিক্ষক আতাউর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে সে ফোন রিসিভ করেনি।
টাকা ছাড়া বই না পেয়ে বৃহস্পতিবার সকালে ছাত্র-ছাত্রী ও শতাধিক অভিভাবক সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে বিনামূল্যে বই পাওয়ার দাবিতে বিক্ষোভ করতে থাকে।
এসময় সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসহাক আলী বিক্ষোভকারী ছাত্র/ছাত্রী ও অভিভাবকদেরকে বিনামূল্যে দেয়া এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
