এইমাত্র পাওয়া

প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার নিয়োগ অবসান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার নিয়োগের অবসান হয়েছেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করে মন্ত্রীপরিষদ সচিব মাহবুব হোসেন।

নিয়োগ অবসান হওয়া দুই উপদেষ্টা হলেন- মেজর জেনারেল (অবঃ) তারিক আহমেদ সিদ্দিক এবং সালমান ফজলুর রহমান।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০১/২০২৪ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.