এইমাত্র পাওয়া

৩য় গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত ৩৫ উর্ধ্ব শিক্ষকদের এমপিওভুক্তির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর মাধ্যমে ৩য় গণবিজ্ঞপ্তির আওতায় নিয়োগ সুপারিশপ্রাপ্ত ৩৫ (পঁয়ত্রিশ) উর্ধ্ব  অবশিষ্ট শিক্ষকদের এমপিওভুক্ত করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এই নির্দেশ দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং-১৩৯/২০১৯ এবং সিভিল পিটিশন ফর লিভ টু আপীল মামলা নং-৩৯০০/২০১৯ এর আলোকে এনটিআরসিএ এর জরুরি বিজ্ঞপ্তিতে এমপিওভুক্তির বিষয়ে কোন বাধা না থাকায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর মাধ্যমে ৩য় গণবিজ্ঞপ্তির আওতায় ৩৫ (পঁয়ত্রিশ) উর্ধ্ব নিয়োগ সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বিষয়ে নিম্নরূপ কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো :

  • বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর মাধ্যমে ৩য় গণবিজ্ঞপ্তির আওতায় ৩৫ (পঁয়ত্রিশ) উর্ধ্ব নিয়োগ সুপারিশপ্রাপ্ত অধিকাংশ শিক্ষক ইতোমধ্যে এমপিওভুক্ত হওয়ায় তাঁদের এমপিও বহাল রাখা; এবং
  • বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর মাধ্যমে ৩য় গণবিজ্ঞপ্তির আওতায় ৩৫ (পঁয়ত্রিশ) উর্ধ্ব নিয়োগ সুপারিশপ্রাপ্ত অবশিষ্ট শিক্ষকদের এমপিওভুক্ত করা।

 জানা গেছে, তৃতীয় গণবিজ্ঞপ্তির মাধ্যমে সারাদেশের বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩৪ হাজারের বেশি শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ পেয়েছেন। এর মধ্যে অনেকের বয়স ৩৫ বছর অতিক্রম হলেও তারা এমপিওভুক্ত হয়েছেন। তবে প্রায় ৭ হাজার শিক্ষক এমপিওভুক্ত হতে পারেননি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০১/২০২৪ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.