ঢাকাঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার টানা চারবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। এবারের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ১২ জন চিকিৎসক। এ সকল প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ১১ জন চিকিৎসক। বাকি ১ জন জিতেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।
সোমবার (৮ জানুয়ারি) নির্বাচন কমিশন থেকে প্রকাশিত নির্বাচনে জয়ী হওয়া প্রার্থীদের তালিকা থেকে এ তথ্য জানা যায়।
সংসদ সদস্য হিসেবে নির্বাচিত চিকিৎসকরা হলেন- আওয়ামী লীগ থেকে চাঁদপুর-৩ আসনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সিরাজগঞ্জ-৩ আসনে অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, নরসিংদী-২ আসনে ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, কিশোরগঞ্জ-১ আসনে ডা. সৈয়দা জাকিয়া নূর (লিপি), সাতক্ষীরা-৩ আসনে অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, কুমিল্লা-৭ আসনে অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, বগুড়া-৭ আসনে ডা. মোস্তফা আলম নান্নু, যশোর-২ আসনে ডা. মো. তৌহিদুজ্জামান তুহিন, নাটোর-৪ আসনে ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এবং মেহেরপুর-২ আসনে ডা. আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
