গাজীপুরঃ জেলার অসুস্থ হয়ে সহকারী প্রিসাইডিং অফিসারের মৃত্যু হয়েছে। গাজীপুর-২ আসনের একটি কেন্দ্রে দায়িত্বরত অবস্থায় সহকারী প্রিসাইডিং অফিসার আব্দুল করিম মারা গেছেন।
রবিবার (৭ জানুয়ারি) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে জানা গেছে।
মৃত আব্দুল করিম (৫০) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর সিদ্দিকিয়া বালিকা দাখিল মাদরাসার সহকারী সুপার ছিলেন। তিনি উত্তর খাইলকুর জামিয়া রশিদিয়া মাদরাসা ও এতিমখানার কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, গাজীপুর -২ আসনের ৮০ নম্বর কেন্দ্র খাইলকুর এলাকায় উত্তর খাইলকুর জামিয়া রশিদিয়া মাদ্রাসা ও এতিমখানা ভোটকেন্দ্রে দায়িত্বরত ছিলেন আব্দুল করিম। সকালে কেন্দ্র থেকে বের হয়ে নাশতা করছিলেন তিনি। এ সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করে ঘটনাস্থলে মারা যান।
এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার হেলাল মিয়া জানান, সহকারী প্রিজাইডিং অফিসার আব্দুল করিম শনিবার রাতেই কেন্দ্রে কাজে যোগ দেন। ভোটের দিন রোববার সকাল সোয়া ৭টার দিকে বাইরে নাস্তা সেরে কেন্দ্রে ফেরার পথে তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, তিনি কেন্দ্রে আসছিলেন। পথিমধ্যে ওই ভোটগ্রহণ কর্মকর্তা অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে আনা হয়। ভোট শুরুর আগেই তিনি অসুস্থ হয়ে পড়েন। আব্দুল করিমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
