লালমনিরহাটঃ জেলার হাতীবান্ধায় ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৬ জানুয়ারি) রাত ১০টার দিকে হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের ৬নং ওয়ার্ড নিজ শেখ সুন্দর মাস্টার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে শেখ সুন্দর মাস্টার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহত বা বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
হাতীবান্ধা ফায়ার সার্ভিস কর্মকর্তা কর্মকর্তা মনির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শক করেছি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যথাসময়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
