এইমাত্র পাওয়া

গফরগাঁওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন

ময়মনসিংহঃ জেলার গফরগাঁও উপজেলায় পড়শীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (৬ জানুয়ারি) ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনী, পুলিশ ও স্থানীয় জনতা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

গফরগাঁও ফায়াট সার্ভিস স্টেশন অফিসার রাম প্রসাদ পাল জানান, দুর্বৃত্তদের দেওয়া আগুনে বিদ্যালয় ভবনের চারটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই প্রাথমিক বিদ্যালয়টি গফরগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভোটকেন্দ্র।

গফরগাঁও থানার ওসি মো. শাহীনুজ্জামান জানান, বিদ্যালয় ভবনে আগুন দেওয়া নাশকতার ঘটনা। সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.