নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আরও একটি স্কুল সরকারি করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানটি হলো নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়। শিক্ষাপ্রতিষ্ঠানটিকে সরকারি করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। চলতি বছরে মাধ্যমিক পর্যায়ে এটিই প্রথম জাতীয়করণ হওয়া কোন স্কুল।
গত বুধবার প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, নড়াইলের লোহাগড়া উপজেলার স্কুলটির নাম এখন থেকে হবে ‘মল্লিকপুর ইউনিয়ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়’। প্রচলিত বিধিবিধানের আলোকে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণ করা হবে। আত্তীকৃত শিক্ষক-কর্মচারীদের চাকরি বদলিযোগ্য হবে না। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
