নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর (২০২৩) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে চেক পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মোঃ জাকির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
এমপিওর স্মারক নম্বর : ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২৩-১১২ তারিখ ৪-১-২০২৪ খ্রিষ্টাব্দ।শিক্ষক-কর্মচারীরা আগামী ৮ জানুয়ারির পর থেকে বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন।

প্রতি মাসে সরকার ব্যাংকের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের একটি অংশ পরিশোধ করে। তবে এর কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা নেই বলে শিক্ষকদের আগ্রহে থাকে কবে এমপিও চেক ছাড় করা হবে। এমপিও হলো মান্থলি পে-অর্ডার বা মাসিক বেতন আদেশ, যার মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন ওই প্রতিষ্ঠানের বদলে পরিশোধ করে সরকার।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
