ঢাকাঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসনের চার কর্মকর্তাকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা থেকে প্রত্যাহারের আদেশ বহাল রাখা হয়েছে।
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে নির্বাচন কমিশনের করা আবেদনে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম আজ বৃহস্পতিবার ‘নো অর্ডার’ আদেশ দেন।
এই কর্মকর্তারা হলেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাদেকুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আহসান হাবীব ও ফুলছড়ির উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বেলাল হোসেন।
এতে হাইকোর্টের আদেশ বহাল রয়েছে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী এ বি এম আলতাফ হোসেন। এর আগে ওই আসনের স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলীর করা রিটের পরিপ্রেক্ষিতে বুধবার ওই চার কর্মকর্তাকে প্রত্যাহার করে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দিতে বলা হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
