ঢাকাঃ ৬ জানুয়ারি শনিবার ভোর ৬টা থেকে ৮ জানুয়ারি সোমবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে এ কর্মসূচির ঘোষণা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এর আগে দুপুরে টানা ১০ দিন লিফলেট বিতরণের পর নতুন কর্মসূচি ঘোষণা দেন তিনি। ভোট বর্জনের আহ্বানে আগামীকাল শুক্রবার সারা দেশে মিছিল ও গণসংযোগ করার কথা জানানো হয়। পাশাপাশি যুগপৎ আন্দোলনের শরিকেরাও এই কর্মসূচি পালন করবে বলে জানান রিজভী।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
