ঢাকাঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৭ জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ। ছুটিতে শুক্র ও শনিবার উইকেন্ডের ক্লাসও বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি (রোববার) অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনের পূর্ব মুহূর্তে অর্থাৎ আগামী ৫ ও ৬ জানুয়ারি শুক্র ও শনিবার এই বিশ্ববিদ্যালয়ের সব উইকেন্ড ও ইভনিং প্রোগ্রামের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
এতে আরও বলা হয়, সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতে এ সময় সব ক্লাস, বিভাগীয় ও প্রশাসনিক দফতরসমূহ বন্ধ থাকবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
