এইমাত্র পাওয়া

ধার দেওয়া টাকা ফেরতে পেতে শিক্ষকের হালখাতা

জেলা প্রতিবেদক, কুড়িগ্রামঃ ‘আপনাদের টাকা হাওলাত দিয়ে আমি আনন্দিত। আগামী ১২ জানুয়ারি হালখাতার আয়োজন করা হয়েছে। উক্ত হালখাতায় আপনি উপস্থিত হয়ে ঋণ পরিশোধ করে ঋণ মুক্ত থাকুন।’ ধার দেওয়া টাকা ফেরতে পেতে হালখাতায় এমনটি লিখেছেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় এম এ এম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আউয়াল। আগামী ১২ জানুয়ারি হালখাতার অনুষ্ঠান হবে। বিষয়টি নিয়ে জেলায় আলোচনার সৃষ্টি হয়েছে।

‘আপনাদের টাকা হাওলাত দিয়ে আমি আনন্দিত। আগামী ১২ জানুয়ারি হালখাতার আয়োজন করা হয়েছে। উক্ত হালখাতায় আপনি উপস্থিত হয়ে ঋণ পরিশোধ করে ঋণ মুক্ত থাকুন।’ ধার দেওয়া টাকা ফেরতে পেতে হালখাতায় এমনটি লিখেছেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় এম এ এম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আউয়াল। আগামী ১২ জানুয়ারি হালখাতার অনুষ্ঠান হবে। বিষয়টি নিয়ে জেলায় আলোচনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনসহ কাছের মানুষদের কাছে ধার দেওয়া টাকা ফেরত পেতে তিনি এ পন্থা বেছে নিয়েছেন। ওই শিক্ষক ঋণ পরিশোধের জন্য ৩৫জন দেনাদারদের চিঠি দিয়েছেন।

চিঠি পাওয়া নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যক্তি জানান, আমরা হালখাতার চিঠি পেয়েছি। হালখাতায় তার টাকা পরিষদ করে দিব।

শিক্ষক আব্দুল আউয়াল জানান, যাদের কাছে টাকা পাই দীর্ঘদিন হওয়ায় লজ্জায় তাদের কাছে টাকা ফেরত চাইতে পারি না। তাই টাকা ফেরত পেতে হালখাতার ধারণা মাথায় আসে। তখন এই ব্যবস্থা করি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০১/২০২৪

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.