এইমাত্র পাওয়া

২২ মেডিক্যাল কলেজে অধ্যক্ষ পদে মনোনয়ন দিল পিএসসি

 

নিউজ ডেস্ক।।

দেশের ২২টি মেডিক্যাল কলেজে অধ্যক্ষ পদে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন-পিএসসি। দেশের ৩৩টি মেডিক্যাল কলেজে এই পদ শূন্য থাকলেও যোগ্যতাসম্পন্ন প্রার্থী না পাওয়ায় ১১টি পদে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। গতকাল মঙ্গলবার পিএসসির যুগ্ম সচিব ও ক্যাডার শাখার পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন মেডিক্যাল কলেজের অধ্যাপকের ৩৩টি শূন্য পদের মধ্যে ২২ প্রার্থীকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন করেছে পিএসসি।

তৃতীয় গ্রেডভুক্ত এসব পদে যোগ্যতাসম্পন্ন প্রার্থী না পাওয়ায় ১১টি পদে প্রার্থী মনোনয়ন করা সম্ভব হয়নি।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সুপারিশসংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশনের নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে। উল্লেখ্য, প্রকশিত বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.