নিজস্ব প্রতিবেদক।।
শিক্ষার্থীরাই অভিভাবকদের ভয় দূর করবে বলে মনে করেন নতুন শিক্ষাক্রম প্রণেতাদের অন্যতম অধ্যাপক ড. মো. মশিউজ্জামান। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) শিক্ষাক্রম ইউনিটের এ সদস্য জাগো নিউজকে বলেন, ‘বিদায়ী বছরে ষষ্ঠ-সপ্তমে প্রথম আমরা নতুন শিক্ষাক্রম পড়িয়েছি।
এবার মাধ্যমিকের সব ক্লাসে নতুন শিক্ষাক্রম। অভিভাবকদের একটু চিন্তায় থাকা স্বাভাবিক। এটিকে আমি অভিভাবকদের সচেতনতা মনে করি।’
তিনি আরও বলেন, ‘তারা (অভিভাবকরা) যত উদ্বিগ্ন হবেন, তত জানতে চাইবেন। আমরাও তাদের বলতে চাই, বোঝাতে চাই। অভিভাবক উৎসুক হলে আমাদের কাজ, শিক্ষকদের কাজ সহজ হয়ে যাবে।
অভিভাবকদের প্রতি একটাই অনুরোধ থাকবে, গুজব-অপপ্রচারে কেউ কান দেবেন না। কিছু জানতে হলে শ্রেণি শিক্ষক বা আমাদের কাছে প্রশ্ন করুন। নিশ্চয়ই আমরা বুঝিয়ে দেবো।’
প্রাক-প্রাথমিক থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থী শতভাগ বই পেয়েছে। অষ্টম ও নবমের ২০-২৫ শতাংশ বই এখনো ছাপা হয়নি। সেগুলো চলতি মাসেই ছাপা শেষে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে পাঠ্যপুস্তক বোর্ড।
বোর্ডের তথ্যমতে, ২০২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থী সংখ্যা তিন কোটি ৮১ লাখ ২৭ হাজার ৬৩০ জন। তাদের জন্য বই ছাপা হয়েছে ৩০ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৫১৭টি।
এর মধ্যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (পাঁচটি ভাষায় রচিত) শিশুদের জন্য এবার মোট দুই লাখ পাঁচ হাজার ৩১ কপি বই ছাপা হয়েছে। অন্য বইয়ের মধ্যে রয়েছে পাঁচ হাজার ৭৫২ কপি ‘ব্রেইল’ বই। তাছাড়া শিক্ষকদের ৪০ লাখ ৯৬ হাজার ৬২৮টি ‘শিক্ষক সহায়িকা’ দেওয়া হবে
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
