ঢাকাঃ ৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ জোবাইর আহমদ। এটি জোবাইরের প্রথম বিসিএস। প্রথম বিসিএসেই দারুণ সাফল্য পেলেন তিনি। ৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডারে তার অবস্থান চতুর্থ।
৪৩তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডারের চূড়ান্ত সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। গত মঙ্গলবার এই চূড়ান্ত সুপারিশের ফল প্রকাশ করা হয়। জোবাইরের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের চন্দনা গ্রামে। তারা পাঁচ ভাইবোন। তবে তিনি তার বাবার একমাত্র ছেলে। সে লাকসামের রাজনৈতিক ব্যক্তিত্ব, উত্তরদা উচ্চবিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক, উত্তরদা ইউনিয়ন ম্যারিজ রেজিস্ট্রার, লাকসাম উপজেলা মাধ্যমিক শিক্ষক নেতা কাজী মাওলানা নুরুল আমিন সিদ্দিকীর একমাত্র ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী ছিলেন। এটা তার প্রথম বিসিএস ছিল। প্রথম বিসিএসেই তিনি সফলতা পেয়েছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
