শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ ৭ দশমিক ৬ মাত্রারশক্তিশালী ভূমিকম্পসহ মুহূর্মুহূ আফটার শকে কেঁপে উঠেছে জাপান। আজ সোমবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। জারি করা হয় সুনামি সতর্কতা। তবে একবার আঘাত এনেই থেমে যায়নি দুর্যোগ। মাত্র ৯০ মিনিটে ২১ বার কেঁপে উঠেছে দেশটি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
ভূমিকম্পের পর আবহাওয়া অফিসের জারি করা সতর্কবার্তায় বলা হয়, পানির স্রোত ৫ মিটার (১৬.৫ ফুট) পর্যন্ত উচ্চতায় পৌঁছাতে পারে এবং জনগণকে যত দ্রুত সম্ভব উঁচু ভূমি বা নিকটবর্তী ভবনের চূড়ায় চলে যাওয়ার আহ্বান জানিয়েছে। কয়েকটি এলাকায় সুনামির ঢেউ আছড়ে পড়তে শুরু করেছে। জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, ইশিকাওয়ার ওয়াজিমা শহরের উপকূলে এক মিটারেরও বেশি উচ্চতার ঢেউ আঘাত হেনেছে।
দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, পানির উচ্চতা এক মিটারের ওপর হতে পারে। এই পানির ধাক্কায় কেউ দাঁড়িয়ে থাকতে পারবেন না। অনেকের মৃত্যুও হতে পারে।
প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বাসিন্দাদের আবহাওয়া সতর্কতা মেনে চলার এবং ভূমিকম্প পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যেখানে সুনামির আঘাত আনার শঙ্কা রয়েছে, আমি অনুরোধ করছি সেখান থেকে যেন সবাই যতদ্রুত সম্ভব অন্যত্র চলে যায়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
