এইমাত্র পাওয়া

৭ জানুয়ারি রবিবার বন্ধ থাকবে ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন আগামী ৭ জানুয়ারি (রবিবার) দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

রবিবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।

সার্কুলারে জানানো হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৮ ডিসেম্বরের প্রজ্ঞাপন মোতাবেক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিলি ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.