নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রাথমিক শিক্ষাকে আকর্ষণীয় করতে নানা উদ্যোগ নিচ্ছে সরকার। এর অংশ হিসেবে রাজধানীর ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে দৃষ্টিনন্দন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ২শ প্রাথমিক বিদ্যালয়ে শুরু হচ্ছে নির্মাণ কাজ। এসব বিদ্যালয়ের শ্রেণিকক্ষ আকর্ষণীয় করে তোলা হবে।
সেই সঙ্গে সারাদেশের ৬৪ হাজার প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুমের কাজ শুরু হচ্ছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এছাড়া সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াই-ফাই সংযোগ দেওয়া হচ্ছে।
সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এ সব উদ্যোগের কথা জানায় মন্ত্রণালয়।
এসময় প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ বলেন, প্রাথমিক শিক্ষাকে আকর্ষণীয় করতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় সারাদেশে বিতরণ করা হবে ২৫ হাজার ল্যাপটপ। আর সব বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব তোফাজ্জল হোসেন মিয়া জানান, মেধা ও স্বচ্ছতার সাথে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হচ্ছে। এখন শিক্ষকদের ঠিকভাবে প্রশিক্ষিত করে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে।
প্রাথমিক শিক্ষার আধুনিকায়নে একটি সমন্বিত সফটওয়্যার তৈরি করছে সরকার।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
