এইমাত্র পাওয়া

প্রাক্তন ছাত্রের সঙ্গে প্রেম করার আহ্বান, ‘অধ্যক্ষের চিঠি’ ভাইরাল

ঢাকাঃ ছাত্রীকে প্রেমের আহ্বান জানিয়ে কলেজেরপ্যাড, স্ট্যাম্প ও সই ব্যবহার করে চিঠি দিলেন অধ্যক্ষ। প্রাক্তন ছাত্রের প্রেমে আহ্বানে সাড়া দেওয়ার অনুরোধ জানিয়েছে তিনি। ইতিমধ্যে সেই চিঠির ছবি ভাইরাল হয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।ভারতের বর্ধমান এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

পূর্ব বর্ধমান জেলার গুসকরা কলেজের অধ্যক্ষ ওই চিঠি লিখেছেন। সেখানে ব্যবহার করা হয়েছে অফিসিয়াল প্যাড, স্ট্যাম্প ও সইও।

ছাত্রীকে উদ্দেশ করে লেখা, কলেজের এক প্রাক্তন ছাত্র তার প্রেমে পড়েছে। কিন্তু ছাত্রী গুরুত্ব দিচ্ছেন না। সে কারণে ওই ছাত্র পড়াশোনায় মনোনিবেশ করতে পারছেন না। চিঠিতে ছাত্রীর কাছে আবেদন করা হয়েছে, কিছু একটা করার জন্য। যাতে ছাত্রটি ঠিক মতো পড়াশোনা করতে পারেন।

চিঠিটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করলে তা ভাইরাল হয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, গুসকরা মহাবিদ্যালয়ে প্যাড ব্যবহার করে এই চিঠি কেউ লিখে ওই ছাত্রীর পরিবারেও পাঠায়। চিঠিতে কলেজের অধ্যক্ষের প্যাড, স্ট্যাম্প এমনকী সইও ব্যবহার করা হয়েছে। যা স্বাভাবিকভাবেই তুমুল বিতর্ক তৈরি করেছে।

যদিও মঙ্গলবার বিকেলে গুসকরা কলেজের অধ্যক্ষ সুদীপ চট্টোপাধ্যায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি এখনও আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অধ্যক্ষের তরফে দেওয়া পুরনো কোনও নোটিসকে সুকৌশলে ব্যবহার করা হয়েছে। তবে ঘটনার নেপথ্যে কে বা কারা আছে, তা এখনও জানা যায়নি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/১২/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.