এইমাত্র পাওয়া

১০ দিনের ছুটিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহীঃ শীতকালীন ছুটি উপলক্ষ্যে সাতদিন বন্ধ থাকছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একাডেমিক কার্যক্রম। তবে আবাসিক হলগুলো যথারীতি খোলা থাকবে বলে জানা গেছে।

শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় সবমিলিয়ে ১০ দিন বন্ধ থাকবে রাবি। এতে করে ২৯ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত এ ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা।

রবিবার (২৪ ডিসেম্বর) রাতে তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে।

তিনি বলেন, ‘৩১ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে জাতীয় নির্বাচন উপলক্ষ্যে ৭ জানুয়ারি জাতীয় ছুটি হিসেবে ঘোষিত হওয়ায় ৮ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চলবে। ছুটি শেষে সার্বিক কার্যক্রম যথারীতি চলমান থাকবে।’

হল খোলা রাখা হবে কিনা জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘শীতকালীন ছুটিতে আবাসিক হলগুলো যথারীতি খোলা রাখর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/১২/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.