নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশ নেওয়া শিক্ষার্থীদের ১০ নম্বর কাটা যাবে। আগে নম্বর কাটা যেত ৮।
রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা-সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক সভাপতিত্ব করেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী ১১ জানুয়ারি থেকে অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদনের শেষ তারিখ ২৩ জানুয়ারি। ফি জমা দিতে হবে ২৪ জানুয়ারি। রোল নম্বর ও সিট প্রদান ২৬ জানুয়ারির মধ্যে হয়ে যাবে। প্রবেশপত্র বিতরণ ৫ ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে। ৮ ফেব্রুয়ারি আসনবণ্টন। ৯ ফেব্রুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় পরীক্ষা হবে।
এ ছাড়া ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ মার্চ অনুষ্ঠিত হবে বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
জাহিদ মালেক বলেন, গত পাঁচ বছরে মেডিক্যাল পরীক্ষার বিষয়ে কারও কোনো অভিযোগ ছিল না। এবারও হবে না। পরীক্ষায় প্রশ্নফাঁস হওয়ার সুযোগ নেই।
দেশে সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজে সব মিলিয়ে পাঁচ হাজার ৩৮০টি সিট রয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
