ব্রাহ্মণবাড়িয়াঃ জেলার সরাইলে আলী আজম খাঁন (৬০) নামে অবসরপ্রাপ্ত শিক্ষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। পরিবারের দাবি ১০-১২ বছর যাবৎ তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।
শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার কালিকচ্ছ গ্রামের দত্ত পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ছেলে মিরান খাঁন জানান, রাতে স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে যান তিনি। সকালে মা আমাকে ডেকে বলছেন তোর বাবাকে ডাকছি কোনো সারা শব্দ নাই। তখন আমি ঘরের টিন কেটে ঘরে ডুকে দেখি ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে রশিতে ঝুলে আছে।
তিনি আরো বলেন, তার বাবা আলী আজম অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ছিলেন। তিনি ১০-১২ বছর ধরে মানষিক রোগে ভুগছিলেন। শীত আসলেই উনার সমস্যা দেখা দিতো। গত ৮ মাস আগে তার বাবা তাদের দুই ভাই দুই বোনের নামে সকল সম্পত্তি লিখে দেয়। আমার বড় ভাই মিরাজুল খান পুলিশে কর্মরত।
সরাইল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (মহিলা) ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রোকেয়া বেগম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে এসে দেখেন গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে অবসরপ্রাপ্ত ওই শিক্ষক। নিহতের কোমরে কিছু টাকাও পাওয়া গেছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
