নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নের তথ্য এন্ট্রি ও রির্পোট কার্ড-ট্রান্সক্রিপ্ট ডাউনলোডের সময় বেঁধে দেয়া হয়েছে। শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড ডাউনলোড করার আগে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের সব তথ্য দিতে হবে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিষয়টি জানিয়ে সব সরকারি-বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের জন্য নির্দেশনা জারি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, নতুন জাতীয় শিক্ষাক্রম অনুসারে শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড, আচরণগত ট্রান্সক্রিপ্ট ও বিষয়ভিত্তিক ট্রান্সক্রিপ্ট ২২ ডিসেম্বর প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্ধারিত লিংকটি (evaluation.noipunno.gov.bd) ব্যবহার করে সংগ্রহ বা ডাউনলোড করতে পারবেন।
নির্দেশনায় আরও বলা হয়, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শ্রেণি শিক্ষকরা তাদের ড্যাশবোর্ডের নির্ধারিত লিংকে (evaluation.noipunno.gov.bd) থেকে শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড ডাউনলোড করতে পারবেন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এই সময় শিক্ষার্থীদের মূল্যায়ন কার্যক্রম বন্ধ থাকবে। ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বিষয় শিক্ষকরা তাদের নিজ নিজ আইডি থেকে বিষয়ভিত্তিক ট্রান্সক্রিপ্ট ডাউনলোড করতে পারবেন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দুপুর ১টার পর থেকে রিপোর্ট কার্ড, বিষয়ভিত্তিক ট্রান্সক্রিপ্ট ও আচরণিক ট্রান্সক্রিপ্ট ডাউনলোড কার্যক্রম বন্ধ থাকবে। শিক্ষার্থীদের মূল্যায়ন কার্যক্রম দুপুর ১টার পর থেকে বিষয় শিক্ষকরা চালিয়ে যেতে পারবেন।
এছাড়া আরও বলা হয়, শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড ডাউনলোড করার আগে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের সব তথ্য দিতে হবে। প্রতিষ্ঠান ও শিক্ষকের সব তথ্য সংশোধনের সুযোগ চালু করা হয়েছে। প্রয়োজনীয় তথ্যগুলো সংশোধন করে হালনাগাদ করতে হবে। তাহলে রিপোর্ট কার্ডে সব তথ্য সঠিকভাবে দেখতে পারবেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
