এইমাত্র পাওয়া

সব এমপিওভুক্ত মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার তথ্য চায় অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল এমপিওভুক্ত মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম, পদবি, ঠিকানা, ইমেইল ও টেলিফোন নম্বর প্রেরণের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত ইমেইলে এই তথ্য প্রেরণ করতে হবে।

বৃহস্পতিবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) জাকির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়,  তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে “তথ্য অধিকার আইন, ২০০৯” প্রণয়ন করা হয়। সরকারী কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং দুর্নীতি হ্রাস করে সুশাসন নিশ্চিত করা এ আইনের লক্ষ্য। এমতাবস্থায় আপনার আওতাধীন প্রত্যেকটি মাদ্রাসার তথ্য প্রদান ইউনিটে একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, একজন বিকল্প দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগপূর্বক নিচে বর্ণিত ছক মোতাবেক তথ্যাদি আগামী ২৮/১২/২০২৩ তারিখের মধ্যে হার্ডকপি ডাক যোগে এবং সফট কপি (excel sheet) ইমেইলে lipideb 2022@gmail.com প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো ।

 

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.