এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ২০২৪ খ্রিষ্টাব্দের সময়সূচি প্রকাশ করা হয়েছে। অনুমোদিত সূচি অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা বাংলা ১ম পত্র দিয়ে শুরু হবে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) আন্তঃ শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়োন্ত্রক অধ্যাপক আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সূচি অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা বাংলা ১ম পত্র দিয়ে শুরু হবে।

বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার জানান, ২০২৪ সালের এসএসসিও সমমান পরীক্ষার সকল নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীর পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে।

 

শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, আগামী বছরে এইচএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিল মাসে এবং এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারিতে নেওয়ার চেষ্টা থাকবে।

উল্লেখ্য, ২০২৩ সালের এসএসসি-সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ৩০ এপ্রিল। এতে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখের বেশি। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মাথায় গত ২৮ জুলাই এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।

করোনাভাইরাস মহামারির কারণে গত ২০২১, ২০২২ ও ২০২৩ বছরে (চলতি বছর) সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি ও সমমানের পরীক্ষা হয়েছে। এসময় পরীক্ষার সময় ও নম্বর কমিয়ে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেয়া হয়েছিল।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/১২/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.