শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ এসব পাঠ্যপুস্তক ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ১২৩ কোটি ৬৭১ লাখ ৭০৪ জন শিক্ষার্থীর মধ্যে বিতরণ করা হয়েছে। এ লক্ষ্যে পাঠ্যপুস্তক প্রণয়ন ও মুদ্রণে সরকারের মোট ৭ হাজার ৩১৪ কোটি ২৪ হাজার ৭৩৩ টাকা ব্যয় হয়েছে।
এক তথ্যবিবরণীতে একথা জানিয়েছে মন্ত্রণালয়।
সবার জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, শিক্ষাকে মানসম্মত ও ফলপ্রসূ করার লক্ষ্যে ২০১০ সাল থেকে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীদের কাছে বিনামূল্যে পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া হচ্ছে। প্রতিবছর পহেলা জানুয়ারি ‘বই উৎসব’ উদযাপনের মাধ্যমে একযোগে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীর মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।
জাতীয় শিক্ষাক্রম ২০১২ অনুযায়ী, গত ১৪ বছরে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৩৪০টি পাঠ্যপুস্তক প্রণয়ন করা হয়েছে। শিক্ষার্থীদের মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে পাঠ্যপুস্তকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও মুক্তিযুদ্ধের ইতিহাস সংযোজন করা হয়েছে। এছাড়া, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে যা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েব সাইটে ই-বুক আপলোড করা হয়েছে। এর ফলে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ডাউন লোড করে পাঠ্য পুস্তক ব্যবহার করা যায় এবং দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্রেইল পদ্ধতির পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। এছাড়া, ব্রেইল পাঠ্য পুস্তকের ডিজিটাল ভার্সন এনসিটিবি’র ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
