এইমাত্র পাওয়া

পরীক্ষাকেন্দ্রে নকলের ভিডিও ভাইরাল

পিএসসি পরীক্ষায় নকলে মেতেছে কোমলমতি শিক্ষার্থীরা এ সংক্রান্ত একটি খবর বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ ও নকলের ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ৩ সদস্যের কমিটি গঠন করেছেন সাঘাটা উপজেলা প্রশাসন। এই বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল মন্ডলের সাথে কথা বললে তিনি জানান, এই নিউজের সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠনের জন্য সাঘাটা উপজেলা নির্বাহী অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহিউদ্দিন জাহাঙ্গীর জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবীবকে প্রধান করে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর ২ সদস্যদের নাম এবং কত কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেয়া হবে তা বিস্তারিত পরে জানানো হবে ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.