নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরিরের চট্টগ্রাম আঞ্চলিক প্রধান ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল ও কলেজের সহকারী শিক্ষক এরশাদুল আলমকে (৩৯) আবারও আটদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
এর আগে শনিবার (২৩ নভেম্বর) এরশাদুলের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। প্রথম দফায় মঞ্জুর হওয়া রিমান্ডের তিনদিন জিজ্ঞাসাবাদের পর আজ মঙ্গলবার মাহফুজকে আদালতে হাজির করে ফের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সজল দাশ বলেন, ‘আজ মাহফুজকে আবারো আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে আটদিন মঞ্জুর করেছেন।’
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরিরের চট্টগ্রাম আঞ্চলিক প্রধানসহ সংগঠনটির ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের মামলার দায়িত্ব কাউন্টার টেরোরিজম ইউনিটের কাছে হস্তান্তর করার নির্দেশ দিয়েছেন সিএমপি কমিশনার।
এর আগে শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে পুলিশের সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরিরের চট্টগ্রাম আঞ্চলিক প্রধান এরশাদুল আলমসহ (৩৯) সংগঠনটির ১৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
গ্রেফতার ১৫ জনের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
