বশেমুরবিপ্রবির চিকিৎসা কেন্দ্রে মেয়াদ উত্তীর্ণ ওষুধ প্রদান

গোপালগঞ্জঃ  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) চিকিৎসা কেন্দ্রে মেয়াদ উত্তীর্ণ ওষুধ প্রদানের অভিযোগ উঠেছে।

রবিবার (১৭ ডিসেম্বর) ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অভিযোগ করে লেখেন, তাকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেয়া হয়েছে। যার মেয়াদ গত নভেম্বর মাসের ১০ তারিখে শেষ হয়েছে।

পরবর্তীতে তার সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে আব্দুল্লাহ আল মামুন বলেন, অসুস্থতার জন্য আমি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ডাক্তার দেখিয়ে ওষুধের ব্যবস্থাপত্র নিয়ে ওষুধ আনতে গেলে আমাকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ প্রদান করা হয়। তখন আমি ওষুধের মেয়াদ উত্তীর্ণ হওয়ার কথা বলি। এসময় তারা বলেন মেয়াদ বেশি দিন উত্তীর্ণ হয়নি। মেয়াদ উত্তীর্ণ হওয়ার তিন মাস পর্যন্ত খাওয়া যায়। তাদের এই কথা শুনে সেখান থেকে ওষুধ নিয়ে চলে আসি।

এ বিষয়ে জানার জন্য সিনিয়র মেডিকেল অফিসার ডা. অভিষেক বিশ্বাসের সাথে কথা বলতে গেলে সেখানে তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে একাধিক বার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এই বিষয়ে মেডিকেল অফিসার ডা. লিখন চন্দ্র বালা বলেন, আমরা তো মেডিকেল অফিসার আমরা রোগী দেখি এবং ব্যবস্থাপত্র দেই, এখন ওষুধের বিষয় তো আমরা দেখবো না। তাই এই বিষয়ে আমরা বক্তব্য দিতে পারবো না। মেডিকেল প্রধান বলতে পারবেন।

মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেয়ার বিষয়ে সিনিয়র নার্স যুথী আক্তার দাবী করেন, একটি বক্সে অল্প কয়েকটি ‍ওষুধ মেয়াদ উত্তীর্ণ হয়ায় ওষুধগুলো ফেলে দেয়ার জন্য এক পাশে রেখে দিয়েছিলাম। আমি ওয়াশরুমে গেলে আমাদের স্টার্ফ ভুল করে ওষুধ টি দিয়ে দেয়। এটা ভুলে চলে গেছে।

উল্লেখ্য, কিছু দিন আগেও অফিস সময়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে উপস্থিত চিকিৎসক, নার্স, স্টাফ, এমনকি প্রাথমিক চিকিৎসার সরঞ্জামের অভাবে নিজের চিকিৎসা নিজেই করেন বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে উপাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.