নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জানুয়ারি-২০২৪ সেশনে সার্জারি অনুষদের বিভিন্ন বিষয়ে এফসিপিএস দ্বিতীয় পর্বের বেসরকারি শিক্ষার্থীদের ভর্তির কার্যক্রম শুরু হয়েছে আজ বুধবার থেকে। ১১ দিনব্যাপী এই ভর্তি কার্যক্রম চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।
সোমবার (১৮ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্টার (একাডেমিক) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিশ্ববিদ্যালয়ে জানুয়ারি-২০২৪ সেশনে সার্জারি অনুষদে বিভিন্ন বিষয়ে এফসিপিএস দ্বিতীয় পর্ব ভর্তির নিমিত্ত নির্বাচিত বেসরকারি প্রার্থীদের ভর্তি কার্যক্রম ২০ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখায় (কক্ষ নম্বর-২৩৮, ব্লক-বি) পরিচালিত হবে।
এতে বলা হয়েছে, সরকারি/আর্মড ফোর্সেস শিক্ষার্থীগণ প্রেষণাদেশ প্রাপ্তি সাপেক্ষে ভর্তি হতে পারবেন।
আদেশের অনুলিপি অবগতির জন্য বিএসএমএমইউর সার্জারি অনুষদের ডিন ও বিএসএমএমইউর সব নোটিশ বোর্ডসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
