নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে এবং বাউবির সহায়তায় গত শনিবার বিজয় দিবস উপলক্ষে জুম ওয়েবিনারে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ : বিজয় দিবসের প্রত্যাশা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত হয়ে বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেন, প্রান্তিক পর্যায় পর্যন্ত নেটওয়ার্ক এবং শিক্ষার সকল সুবিধা বাউবিতে রয়েছে ফলে আমরা সঠিক পরিকল্পনা নিয়ে কাজ করে গেলে সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাউবি চিহ্নিত হয়ে থাকবে।
ওয়েবিনারে আরো বক্তব্যে রাখেন বাউবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল ও রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম। বাউবির শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে জুম ওয়েবিনারে আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন বাউবির ওপেন স্কুলের অধ্যাপক ড. ইকবাল হুসাইন, সহযোগী অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম ও সহযোগী অধ্যাপক ড. মো. শহীদুর রহমান এবং স্কুল অব এডুকেশনের সহযোগী অধ্যাপক আবু নাসের মো. তোফায়েল হোসেন। ওয়েবিনার সঞ্চালনা করেন বাউবির শিক্ষক সমতির সাধারণ সম্পাদক ড. মো. আব্দুস সাত্তার।
ওয়েবিনারে বাউবির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এবং টিউটররা সংযুক্ত ছিলেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
