বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হলেন অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী। হিসাববিজ্ঞান বিষয়ের অধ্যাপক  ইউনুস আলী এর আগে ঝালকাঠী সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, সরকারের এ আদেশ পালনে আজ সোমবারই তিনি বরিশাল শিক্ষা বোর্ডে যোগদান করবেন।  অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী শিক্ষকজীবনের ২৩ বছর ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন কলেজের (বিএম) হিসাববিজ্ঞান বিভাগে কর্মরত ছিলেন। তিনি ঝালকাঠীর নলছিটি উপজেলার মোল্লারহাটের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন।

প্রসঙ্গত, গত ১ নভেম্বর বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আব্বাস উদ্দিন খান অবসরে যান। অধ্যাপক ইউনুস আলী তাঁর স্থলাভিষিক্ত হলেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.