এইমাত্র পাওয়া

ইবিতে ইংরেজি বিভাগের পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ইমপ্লিমেন্টিং ক্রিটিক্যাল থিংকিং ইন দ্যা টারটায়ারি লেভেল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাস ইন বাংলাদেশ’  ও ‘অ্যাপলিকেশন অফ টেকনোলজি ইন ইএফএল ক্লাসরুমস অ্যান রিভিউ’ এর উপর পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রবীন্দ্র-নজরুল কলা ভবনের ২০১ নম্বর কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে ইংরেজি বিভাগের প্রফেসর ড. সালমা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদেন ডিন প্রফেসর ড. সরওয়ার মোর্শেদ।  প্রধান আলোচক হিসেবে ছিলেন ইংরেজি বিভাগের প্রফেসর ড. শাহাদাৎ হোসাইন আজাদ। গবেষণার তত্বাবধায়ন করেন প্রফেসর ড. মাহের আলী ও সেমিনার সঞ্চালনা করেন প্রফেসর প্রদীপ কুমার অধিকারী।
এসময় ‘ইমপ্লিমেন্টিং ক্রিটিক্যাল থিংকিং ইন দ্যা টারটায়ারি লেভেল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাস ইন বাংলাদেশ’  ও ‘অ্যাপলিকেশন অফ টেকনোলজি ইন ইএফএল ক্লাসরুমস অ্যান রিভিউ’ এর উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন প্রফেসর ড. শাহাদাৎ হোসেন আজাদ ও অনুষদের সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ।
পিএইচডি গবেষক মরিয়ম জমিলা ‘ইমপ্লিমেন্টিং ক্রিটিক্যাল থিংকিং ইন দ্যা টারটায়ারি লেভেল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাস ইন বাংলাদেশ’  ও ‘অ্যাপলিকেশন অফ টেকনোলজি ইন ইএফএল ক্লাসরুমস অ্যান রিভিউ’ এ দুটি বিষয়ের উপর গবেষণা করছেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে অ্যাসিসট্যান্ট প্রফেসর হিসেবে অধ্যাপনা করছেন।

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.