এইমাত্র পাওয়া

বুনিয়াদি প্রশিক্ষণ না পাওয়া শিক্ষকদের তথ্য চেয়েছে মাউশি

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ  ২০২০ সালে জারি হওয়া আত্তীকরণ বিধিমালা অনুসারে সরকারিকৃত কলেজগুলোর বুনিয়াদি প্রশিক্ষণ না পাওয়া শিক্ষা ক্যাডারভুক্ত শিক্ষকদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তরের প্রশিক্ষণ শাখার সহকারী পরিচালক মো. আনোয়ারুল আউয়াল খান স্বাক্ষরিত ওই আদেশে এই তথ্য জানানো হয়।

অধিদপ্তরের প্রকাশিত গুগল ফরমে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এসব তথ্য পাঠাতে বলা হয়েছে, ২০০২ বিধিতে সরকারিকৃত কলেজগুলোর শিক্ষকদের। গত বুধবার অধিদপ্তর থেকে এ শিক্ষকদের তথ্য চেয়ে আদেশ জারি করা হয়েছে।

এতে  বলা হয়, ২০০০ বিধিতে জাতীয়করণকৃত সরকারি কলেজে কর্মরত বুনিয়াদি প্রশিক্ষণবিহীন কর্মকর্তাদের সঠিক তালিকা প্রণয়নের লক্ষ্যে যেসব কর্মকর্তা এখনো বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করেননি তাদের তথ্য আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে গুগল ফর্মের মাধ্যমে পাঠাকে বলা হলো।

গুগল ফরমটি পূরণ করার পর এর হার্ডকপি, সঙ্গে নিয়োগ সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ, যোগদানপত্র, আত্তীকরণ, নিয়মিতকরণের আদেশের ছায়ালিপি অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত করে অধিদপ্তরের প্রশিক্ষণ শাখার সহকারী পরিচালকের কাছে সরাসরি বা ডাকযোগে দাখিল করতে ২০০০ বিধিতে সরকারিকৃত কলেজের শিক্ষা ক্যাডারভুক্ত শিক্ষকদের বলা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.