নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দেওয়া যাবে না। এছাড়াও প্রতিষ্ঠানের কোনো সংবর্ধনা অথবা পরিদর্শনে শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা অথবা ক্লাস বন্ধ রাখা যাবে না বলে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (সরকারি কলেজ-৪) রোকেয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু হবে ২৬ জুন। পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ১৬ জুলাই। এছাড়া দ্বাদশ শ্রেণির (২০২২-২৩ সেশন) নির্বাচনী পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারিতে। ফলাফল প্রকাশ করা হবে মার্চে। আর ২০২৪ সালে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হবে ৯ জুন এবং ২১ জুলাই থেকে ক্লাস শুরু হবে।
জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবস যেমন- ২১ ফেব্রুয়ারি, ১৭ মার্চ, ২৬ মার্চ, ১৫ আগস্ট, ১৬ ডিসেম্বর ক্লাস বন্ধ থাকবে। তবে সংশ্লিষ্ট দিবসের বিষয়ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আয়োজন করতে হবে বলেও জানানো হয়েছে ওই প্রজ্ঞাপনে।
এর আগে বিগত বছরগুলোয় দেশের বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচির কারণে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ রাখা, রোদের মধ্যে শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা এবং সংবর্ধনার নামে শিক্ষার্থীদের পিঠে চড়ার মতো বিভিন্ন ঘটনায় দেশজুড়ে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
