এইমাত্র পাওয়া

ইবির কর্মকর্তা সমিতির সভাপতি টিপু, সম্পাদক মুকুট

মুতাছিম বিল্লাহ রিয়াদ, বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মকর্তা সমিতির দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদ-২০২৪-২৫ এর নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে অ্যাকাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার (শিক্ষা) টিপু সুলতান (২৭৪) ও সাধারণ সম্পাদক হিসেবে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সহকারী রেজিস্ট্রার ওয়ালিদ হাসান মুকুট (২৭৯) নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মমতাজ ভবনের নিচ তলায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত ২টার দিকে ফলাফল প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার রবিউল ইসলাম।

নির্বাচনে টিপু-মুকুট পরিষদ ও জোহা-টুটুল পরিষদ পূর্ণ প্যানেল দেন। এছাড়াও মীর মো. মোর্শেদুর রহমান স্বতন্ত্রভাবে সভাপতি পদে নির্বাচন করেন। টিপু-মুকুট পরিষদের সম্পূর্ণ প্যানেল জয়লাভ করে।

১৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি আনোয়ার হোসেন স্বপন (২৮০) ও বাবুল হোসেন (২৫৬), যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল ইসলাম খান (২৮৭), কোষাধ্যক্ষ মো. হুসাইন (৩১৬), প্রচার ও দফতর সম্পাদক আব্দুর রাজ্জাক (৩০৫), সাংস্কৃতিক ও সাহিত্য-পত্রিকা সম্পাদক মশিউর রহমান টোকন (২৭৬) ও মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা পারভীন (২৭২)।

এছাড়াও কার্যনির্বাহী সদস্যরা হলেন, অশোক চন্দ্র বিশ্বাস (২৪৬), আনিছুর রহমান আনিচ (২৪৬), ওয়ালিউর রহমান সেতু (২৯৮), মিরাজুল ইসলাম (৩০৪), আব্রাহাম লিংকন (২৭১) ও জে এম ইলিয়াস (২৭৬)।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.