নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ পুলিশে ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্রিমিনোলজি বিভাগের শিক্ষার্থীরা।
সোমবার (১১ ডিসেম্বর) যৌথ সহযোগিতামূলক গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ঢাবির ক্রিমিনোলজি বিভাগ এবং প্ল্যানিং এন্ড রিসার্চ শাখা, পুলিশ হেডকোয়াটার্স, বাংলাদেশ পুলিশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সমঝোতা স্মারকে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এই সমঝোতা স্মারকের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিমিনোলজি বিভাগ ও বাংলাদেশ পুলিশ সমাজের নানাবিধ অপরাধ নির্মূলসহ বিভিন্ন যৌথ সহযোগিতামূলক গবেষণা কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া চুক্তি অনুযায়ী পুলিশ কর্মকর্তারা ক্রিমিনোলজি বিভাগে মাস্টার্স, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনের ক্ষেত্রে সহযোগিতা পাবেন।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি ড. শামসুন্নাহার, পিপিএম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কার্যালয়ে অনুষ্ঠিত এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, ক্রিমিনোলজি বিভাগের চেয়ারপার্সন শাহারিয়া আফরিন, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, বিভাগীয় শিক্ষকবৃন্দ এবং পুলিশের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
