এইমাত্র পাওয়া

১৬ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

নিউজ ডেস্ক।।

১৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ (২-১ ব্যবধানে) হারল ইংল্যান্ড। আর ঘরের মাটিতে ইংলিশদের বিপক্ষে ২৫ বছর পর সিরিজ জয় ক্যারিবিয়ানদের। গতকাল তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে ডিএলএস মেথডে ৪ উইকেটে জিতে নেয় স্বাগতিকরা।

ব্রিজটাউনে বৃষ্টির আসা-যাওয়ার মাঝে টস জিতে ইংল্যান্ডকে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শেই হোপ। অভিষিক্ত ম্যাথু ফর্দের বোলিং তোপে ধসে পড়ে ইংলিশদের টপ অর্ডার। সেখান থেকে বেন ডাকেটের ফিফটিতে ৪০ ওভারে ২০৯ রানের সংগ্রহ দাঁড় করায় সফরকারীরা। ৭৩ বলে ৭১ রান করেন ডাকেট। এছাড়া ৪৫ রান আসে লিয়াম লিভিংস্টোনের ব্যাট থেকে।

ক্যারিবিয়ানদের হয়ে মাত্র ২৯ রান দিয়ে ৩ উইকেট নেন ডানহাতি পেসার ফর্দ। এছাড়া আলজারি জোসেফ তিনটি ও রোমারিও শেফার্ডের শিকার দুটি উইকেট।

ফের বৃষ্টির কারণে ডিএলএস মেথডে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ৩৪ ওভারে ১৮৮ রান। কিসি কার্টির ফিফটি ও অ্যালিক অ্যাথানেজের ৪৫ রানে জয়ের পথেই ছিল স্বাগতিকরা। কিন্তু মিডল অর্ডারদের ব্যর্থতায় ১৩৫ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে। তবে এরপর অভিষিক্ত ফর্দেকে নিয়ে হাল ধরেন রোমারিও শেফার্ড। অবিচ্ছিন্ন ৫৬ রানের জুটি গড়ার পথে ২৮ বলে ৪১ রানে ঝড়ো ইনিংস খেলেন তিনি। বোলিংয়ের পর ব্যাটিংয়ে অপরাজিত ১৩ রানের কার্যকরী ইনিংস খেলায় ম্যাচসেরা হয়েছেন ফর্দে। তিন ম্যাচে ১৯২ রান করে সিরিজসেরা ক্যারিবিয়ান অধিনায়ক শেই হোপ।

এদিকে, একই মাঠে আগামী ১৩ ডিসেম্বর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.