এইমাত্র পাওয়া

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের টিসির আবেদন ৭ জানুয়ারি পর্যন্ত

নিউজ ডেস্ক।।

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কলেজ বা বোর্ড পরিবর্তনের আবেদন শুরু হয়েছে। আগামী ৭ জানুয়ারি পর্যন্ত অনলাইনে কলেজ পরিবর্তনের ইটিসির আবেদন করা যাবে বলে জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এ সময়ই বোর্ড পরিবর্তনের আবেদন সরাসরি (ম্যানুয়ালি) গ্রহণ করা হবে। ৬ ডিসেম্বর থেকে শিক্ষার্থীদের কলেজ বা বোর্ড পরিবর্তনের আবেদন শুরু হয়। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া একাদশ শ্রেণির শিক্ষার্থীদের টিসির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

শিক্ষা বোর্ড জানিয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিপড়ুয়া শিক্ষার্থীরা অনলাইনে কলেজ পরিবর্তন ও ম্যানুয়ালি বোর্ড পরিবর্তনের আবেদন করতে পারবে। ৬ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত অনলাইনে ইটিসি ও ম্যানুয়ালি বিটিসির (বোর্ড টিসি) আবেদন করা যাবে।

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রতিষ্ঠান পরিবর্তন বা ইটিসির আবেদন করতে হবে শিক্ষার্থীদের। এ ক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থীর অধ্যয়নরত এবং টিসির মাধ্যমে কাঙ্ক্ষিত উভয় কলেজে পঠিত বিষয় একই হতে হবে।

আবেদন ফি কত:
ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ইটিসি অপশনে গিয়ে আবেদন করা যাবে। টিসি আবেদনের ফি ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বোর্ড পরিবর্তনের ছাড়পত্রের ফি ৭০০ টাকা। প্রতি বিষয় পরিবর্তনে ২০০ টাকা, গ্রুপ পরিবর্তনের ৮০০ টাকা ও ভর্তি বাতিলে ৬০০ টাকা ফি দিতে হবে। তবে শিফট, ভার্সন, ছবি পরিবর্তন ও চতুর্থ বিষয় বাতিলে কোনো ফি লাগবে না।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.