পাবনাঃ জেলার ফরিদপুর উপজেলায় জাকারিয়া ইসলাম জাহিদ (১৩) নামে এক শিক্ষার্থী পাঁচ দিন ধরে নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পাওয়ায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে তার পরিবার। জাকারিয়া উপজেলার খাগড়বাড়িয়া গ্রামের মাওলানা জাহাঙ্গীর আলমের পুত্র। সে উপজেলার হাংরাগাড়ী হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।
জাকারিয়ার পরিবার জানিয়েছে, গত ৪ ডিসেম্বর সোমবার বিকেলে মাদ্রাসার পাশের মাঠে অন্য শিক্ষার্থীদের সঙ্গে খেলাধুলা করছিল জাকারিয়া। খেলাধুলা শেষে সবাই মাদ্রাসায় ফিরলেও জাকারিয়া ফেরেনি। রাতে মাদ্রাসা থেকে খবর দেওয়া হয়, জাকারিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
পরিবার আরও জানিয়েছে, এরপর থেকে আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও জাকারিয়ার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। একমাত্র ছেলেকে হারিয়ে মা-বাবা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। নিখোঁজ ছেলেকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে গত বৃহস্পতিবার ফরিদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জাকারিয়ার বাবা মাওলানা জাহাঙ্গীর আলম বলেন, ‘মাদ্রাসার পাশের মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয় আমার ছেলে জাকারিয়া। অনেক খোঁজাখুঁজি করেও ছেলেটাকে কোথাও পাচ্ছি না। এ নিয়ে আমরা পরিবারের সবাই মহাদুশ্চিন্তার মধ্যে আছি।’
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিখোঁজ শিশুটিকে খুঁজে বের করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। গতকালই (বৃহস্পতিবার) থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
