এইমাত্র পাওয়া

ভাঙচুর মামলায় কারাগারে সহকারী প্রধান শিক্ষক হজরত

ঠাকুরগাঁওঃ জেলার  বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বাঙ্গাটোলী গ্রামের বাসিন্দা ও কালমেঘ রমজান আলী উচ্চবিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক হজরত আলীকে ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের এক মামলায় কারাগারে পাঠিয়েছে ঠাকুরগাঁও আদালত।

ঠাকুরগাঁও দ্রুত বিচার আদালতের বিচারক আরিফুর রহমান গত রোববার দুপুরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেন বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোজাফফর আহম্মেদ মানিক।

তিনি জানান, বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের হলদিবাড়ী গ্রামের মরহুম রমজান আলীর ছেলে রবিউল ইসলাম গত ২০ সেপ্টেম্বর তার বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সহকারী প্রধান শিক্ষক হযরত আলী, তার ভাই বাবুল ইসলামসহ মোট ছয় জনকে আসামি করে ঠাকুরগাঁও দ্রুত বিচার আদালতে একটি মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে বালিয়াডাঙ্গী থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণ করতে নির্দেশ দেন। মামলায় প্রধান আসামি হযরত আলী ও তার স্ত্রী ফাতেমা বেগম আদালতে জামিন চেয়ে আবেদন করলে আদালত শুনানি শেষে স্কুলশিক্ষক হযরত আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং তার স্ত্রীর জামিন মঞ্জুর করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/১২/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.