নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্কুল, কলেজের শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন-ভাতার সরকারি অংশ (এমপিও) ছাড় করা হয়েছে। শিক্ষকদের বেতন-ভাতার সরকারি অংশের আটটি চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে পাঠানো হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ১০ জানুয়ারি পর্যন্ত ব্যাংক থেকে এমপিওর টাকা তুলতে পারবেন
সোমবার (১ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীদের ২০২৩ সালের ডিসেম্বর মাসের বেতন-ভাতার সরকারি অংশ ছাড় করা হয়েছে। অনুদান বণ্টনকারী আটটি চেক অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সােনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।
শিক্ষক কর্মচারীরা আগামী ১০ জানুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক থেকে ডিসেম্বর মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।
প্রতি মাসে সরকার ব্যাংকের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের একটি অংশ পরিশোধ করে। তবে এর কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা নেই বলে শিক্ষকদের আগ্রহে থাকে কবে এমপিও চেক ছাড় করা হবে। এমপিও হলো মান্থলি পে-অর্ডার বা মাসিক বেতন আদেশ, যার মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন ওই প্রতিষ্ঠানের বদলে পরিশোধ করে সরকার।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
