এইমাত্র পাওয়া

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা

ঢাকাঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকদের নিয়ে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অ্যাপ্লাইড সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, একটি স্মার্ট জাতি বিনির্মাণ করেতে হলে পুরো জাতিকেই স্মার্ট হতে হবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রধান কারিগর হিসেবে ভূমিকা পালন করে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সেক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষকদের স্মার্ট হিসেবে গড়ে তুলতে নানা দিক নির্দেশনা ও বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করে আসছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়কে স্মার্ট করে গড়ে তুলতে আমরা শিক্ষার্থীদের ই-সার্টিফিকেট প্রদান করার উদ্যোগ নিয়েছি। তারা যেকোনো জায়গা থেকে এই সনদ তুলতে পারবে। এ ছাড়াও আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও ভালো করতে ডিস্টিংগুয়িস অধ্যাপক নিয়োগ প্রক্রিয়া চলমান। পাশাপাশি বিদেশি শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধিতেও উদ্যোগ নেওয়া হচ্ছে।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, বিভিন্ন অনুষদের ডিন, দপ্তর প্রধান, শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে রিসোর্সপারসন হিসেবে ছিলেন ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. চৌধুরী আবুল আনাম রাশেদ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/১২/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.