ঠাকুরগাঁওঃ জেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এজাবউদ্দিন (৪৮) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকাল ৩ টার দিকে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের ভেলাজান বরেন্দ্র পানি সেচ পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এজাবউদ্দিন বালিয়াডাঙ্গী উপজেলার ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। তিনি ভেলাজান আনছাড়িয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসার জীববিজ্ঞান বিষয়ের প্রভাষক ছিলেন।
নিহতের সহকর্মী গণিতের শিক্ষক হারুন অর রশিদ জাগো নিউজকে জানান, এজাবউদ্দিন (লাবলু) ঠাকুরগাঁও থেকে বালিয়াডাঙ্গী আসার পথে ভেলাজান বরেন্দ্র পানি সেচ পাম্পের কাছে এসে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খান। এতে তিনি মাথায় আঘাত পান। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
