এইমাত্র পাওয়া

প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ কোর্সে রেজিস্ট্রেশন শুরু ৯ জানুয়ারি

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ প্রাথমিক শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ বা পরিমার্জিত ডিপিএড কোর্সের রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। বিজ্ঞপ্তিতে কোর্সে অংশ নিতে আগামী ৯ জানুয়ারি থেকে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রশিক্ষণ না নেওয়া শিক্ষকদের এ কোর্স করতে রেজিস্ট্রেশন শুরুর আগে ডেপুটেশন দেবেন স্ব স্ব উপজেলা শিক্ষা কর্মকর্তারা। ডেপুটেশন পাওয়া শিক্ষকরা অনলাইনে ৯-১৩ জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন।

এদিকে, বিজ্ঞপ্তির সঙ্গে পিটিআইগুলোর ক্যাচমেন্ট এরিয়ার ও শূন্য আসনের তালিকা প্রকাশ করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি।

মৌলিক প্রশিক্ষণ কোর্সের বিজ্ঞপ্তি ও সময়সূচি দেখতে এখানে ক্লিক করুন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম২৮/১২/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.