শিকদার মো. শহিদুল ইসলাম, প্রভাষক, ফজিলা রহমান মহিলা ডিগ্রি কলেজ, নেছারাবাদ, স্বরূপকাঠি, পিরোজপুর
দশম অধ্যায়
জাতীয় চেতনা ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়
বহু নির্বাচনী প্রশ্ন
নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
আফাজ উদ্দিন একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করতে গিয়ে তিনি বলেন, পাকবাহিনীর এক নারকীয় হত্যাকাণ্ড আজও বিশ্বব্যাপী নিন্দিত।
২৯। উদ্দীপকে কোন রাতের কথা বলা হয়েছে?
ক) ৭ মার্চ, ১৯৭১ খ) ১৫ মার্চ, ১৯৭১ গ) ২৩ মার্চ, ১৯৭১ ঘ) ২৫ মার্চ, ১৯৭১
৩০।ওই রাতে নারকীয় হত্যাকাণ্ডের কারণ কী?
i. স্বাধীনতার স্বপ্ন নস্যাৎ করা ii. গণহত্যা করা
iii. পাকিস্তানের অখণ্ডতা রক্ষা করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩১। আগরতলা মামলার আসামি কতজন?
ক) ৩৪ জন খ) ৩৫ জন
গ) ৩৬ জন ঘ) ৩৭ জন
৩২। কত সালে আগরতলা মামলা করা হয়?
ক) ১৯৬৫ সালে খ) ১৯৬৬ সালে গ) ১৯৬৭ সালে ঘ) ১৯৬৮ সালে
৩৩। ১৯৬৯ সালে কোন আন্দোলন সংঘটিত হয়?
ক) ছয় দফা খ) ভাষা আন্দোলন গ) গণ-অভ্যুত্থান ঘ) মুক্তিযুদ্ধ
৩৪।
বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়?
ক) ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯
খ) ২৫ মার্চ, ১৯৬৯
গ) ২ মার্চ, ১৯৭১
ঘ) ৩ মার্চ, ১৯৭১
৩৫। কত তারিখে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয়
ক) ২ মার্চ, ১৯৭১ খ) ৩ মার্চ, ১৯৭১ গ) ৭ মার্চ, ১৯৭১ ঘ) ১৭ মার্চ, ১৯৭১
৩৬। অসহযোগ আন্দোলনের ডাক দেন কে?
ক) শেরেবাংলা এ কে ফজলুল হক
খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
ঘ) মওলানা আবদুল হামিদ খান ভাসানী
৩৭। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে?
ক) আওয়ামী লীগ
খ) মুসলিম লীগ
গ) জামায়াতে ইসলামী
ঘ) পাকিস্তান পিপলস পার্টি
৩৮।সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব নাম কী ছিল?
ক) রমনা পার্ক খ) ইকো পার্ক গ) রেসকোর্স ময়দান ঘ) পল্টন ময়দান
৩৯। ১৯৭২ সালে ঢাকার মিরপুরে কাদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়?
ক) সাধারণ নাগরিকদের
খ) মুক্তিযোদ্ধাদের
গ) বুদ্ধিজীবীদের
ঘ) বিদেশি মুক্তিযোদ্ধাদের
৪০। ১৯৭১ সালের কত তারিখে প্রথম বাংলাদেশ সরকার গঠিত হয়?
ক) ১০ জানুয়ারি খ) ২৬ মার্চ গ) ১৭ এপ্রিল ঘ) ১০ এপ্রিল
৪১। মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে?
ক) ৭ এপ্রিল খ) ৯ এপ্রিল গ) ১০ এপ্রিল ঘ) ১৭ এপ্রিল
৪২। ভারত বাংলাদেশকে স্বীকৃতি দান করে কখন?
ক) ৩ ডিসেম্বর, ১৯৭১
খ) ৪ ডিসেম্বর, ১৯৭১
গ) ৬ ডিসেম্বর, ১৯৭১
ঘ) ১৬ ডিসেম্বর, ১৯৭১
৪৩।মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ হচ্ছে–
i. একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা ii. ধর্ম যার যার রাষ্ট্র সবার
iii. সর্বপ্রকার শোষণ ও বৈষম্য থেকে মুক্তি লাভ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৪৪। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রায় এক কোটি মানুষ কোন দেশে আশ্রয় নিয়েছিল?
ক) মালয়েশিয়ায় খ) মিয়ানমারে গ) ভারতে ঘ) ভুটানে
৪৫। মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
ক) ১০টি খ) ১১টি
গ) ১২টি ঘ) ১৩টি
৪৬। পাকিস্তান সেনাবাহিনীর সদস্য জনাব জহুর আলী ছুটিতে গ্রামের বাড়ি কুমিল্লা অবস্থান করছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যুদ্ধে অংশ নেন। তিনি কোন বাহিনীর সদস্য ছিলেন?
ক) নিয়মিত খ) অনিয়মিত গ) আঞ্চলিক ঘ) গেরিলা
৪৭। মুক্তিযুদ্ধের সময় নৌবাহিনী কোন সেক্টরের অধীনে ছিল?
ক) ২ নম্বর খ) ৭ নম্বর
গ) ১০ নম্বর ঘ) ১১ নম্বর
৪৮। মুক্তিযুদ্ধ চলার সময় গেরিলা নামে পরিচিত ছিল কারা?
ক) মুক্তিফৌজের সদস্যরা
খ) সেনাবাহিনীর সদস্যরা
গ) যৌথ বাহিনীর সদস্যরা
ঘ) পুলিশ বাহিনীর সদস্যরা
নিচের উদ্দীপকটি পড়ে ৪৯ ও ৫০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
রাহুল ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিল। ২৫ মার্চ রাতে সে রামপুর গ্রামে চলে আসে। গ্রামের দিনমজুর রতনকে নিয়ে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করে। তাদের রণকৌশলে পাকবাহিনী কোণঠাসা হয়ে পড়ে।
৪৯। রাহুল ও রতন মুক্তিযুদ্ধের কোন বাহিনীতে যোগ দিয়েছিল?
ক) সেনাবাহিনী খ) নৌবাহিনী
গ) বিমানবাহিনী ঘ) অনিয়মিত বাহিনী
৫০। রাহুল ও রতনদের বাহিনী স্বাধীনতা অর্জনে সহায়তা করেছিল–
i. গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করে
ii. পাকিস্তানি বাহিনীর গতিবিধি নজরে রেখে
iii. নিয়মিত বাহিনীকে বিভিন্ন তথ্য দিয়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর : ২৯. ঘ ৩০. খ ৩১. খ ৩২. ঘ ৩৩. গ ৩৪. ক ৩৫. ক ৩৬. খ ৩৭. ক ৩৮. গ ৩৯. গ ৪০. ঘ ৪১. ঘ ৪২. গ ৪৩. ঘ ৪৪. গ ৪৫. খ ৪৬. ক ৪৭. গ ৪৮. ক ৪৯. ঘ ৫০. ঘ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
শেয়ার করুন এই পোস্ট
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Share on Telegram (Opens in new window) Telegram
- Share on X (Opens in new window) X
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Print (Opens in new window) Print
- Email a link to a friend (Opens in new window) Email
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
