ঢাকাঃ বাংলাদেশের সর্বোত্তরের উপজেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীত পড়তে শুরু করেছে। বিগত কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত শীত বেশি অনুভূত হচ্ছে। নদী ও চা শিল্প এলাকা হওয়াতে এ উপজেলায় শীতের প্রকোপ একটু বেশি। বিশেষ করে জেলার পর্যটন উপজেলা তেঁতুলিয়ায় শীতের তীব্রতা বেশি বিরাজ করছে।
শুক্রবার (১ ডিসেম্বর) তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয় ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। আর বুধবার (২৯ নভেম্বর) তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যেবক্ষক রোকনুজ্জামান বলেন, শুক্রবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এখন থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।
তিনি আরও জানান, তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে বাড়বে শীত। শীত শুরুর সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে এখানকার প্রকৃতির রূপ। সকালে সবুজ ঘাসে জমছে শিশির। ভোরে কুয়াশাও পড়ছে। তবে জেলার চা বাগানগুলোতে শীত একটু বেশি অনুভূত হচ্ছে। পঞ্চগড়ে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হলেও দিনের বেলায় কিছুটা গরম অনুভূত হচ্ছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
