ঢাকাঃ ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি পদে সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক হিসেবে মহিউদ্দিন নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় এই ফলাফল ঘোষণা করেন ডিআরইউ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল।
শুকুর আলী বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) আর মহিউদ্দিন দেশটিভির স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবে কর্মরত রয়েছেন। নির্বাচনে শুভ ৫৮৩ ভোট পেয়েছেন। অন্যদিকে মহিউদ্দিন সর্বোচ্চ ৬০৭টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন
।এছাড়া সহসভাপতি পদে শফিকুল ইসলাম শামীম, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, দফতর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক মাহমুদা ডলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহা, তথ্য ও প্রকাশনা সম্পাদক মো. রশিদ, ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ, কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন হাবিবুর রহমান, ফারহানা ইয়াছমিন, সাঈদ শিপন, মুহিবুল্লাহ মুহিব, রফিক মৃধা, দেলোয়ার হোসেন মহিন, মো. শরীফুল ইসলাম।
এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নির্বাচনে এক হাজার ৪০৪টি ভোট পড়ে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
